বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
জাতীয়

বিশ্বকাপের সময় ঢাবিতে বহিরাগত প্রবেশ নিষেধাজ্ঞা

বিশ্বকাপ ফুটবল চলাকালে ঢাবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

বিশ্বকাপের সময় ঢাবিতে বহিরাগত প্রবেশ নিষেধাজ্ঞা

বিশ্বকাপ ফুটবল খেলার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বহিরাগত প্রবেশ ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্বকাপ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে।’

এছাড়া, আগামী ২৪ জুন থেকে ক্যাম্পাস এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে বলেও জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ও জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, সাংবাদিক, রাইড শেয়ারিং, খাবার ও অনলাইন শপিংয়ের গাড়ি এবং সরকারি গাড়ি) ছাড়া অন্য সব যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

ক্যাম্পাসে গণপরিবহন এবং ভারী যানবাহন প্রবেশ সবসময়ই নিয়ন্ত্রিত থাকবে বলে জানানো হয়েছে। বিশ্বকাপ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে। ঢাকার বিভিন্ন জায়গা থেকে সেই খেলা দেখতে আসেন অনেকেই।

বিজ্ঞাপন