রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মেসির হত্যার পরিকল্পনা: বিশ্বকাপে নিরাপত্তার চ্যালেঞ্জ

মেসির ওপর হামলার পরিকল্পনা নিয়ে উদ্বেগজনক তথ্য প্রকাশ। বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে।

মেসির হত্যার পরিকল্পনা: বিশ্বকাপে নিরাপত্তার চ্যালেঞ্জ

লিওনেল মেসির নিরাপত্তা নিয়ে নতুন এক উদ্বেগজনক তথ্য প্রকাশিত হয়েছে। আমেরিকা, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত সর্বশেষ ফিফা বিশ্বকাপের সময় মেসির ওপর ভয়াবহ হামলার পরিকল্পনা করা হয়েছিল।

একটি নিরাপত্তা রিপোর্টে জানা গেছে, পুরো টুর্নামেন্টের মধ্যে সবচেয়ে বেশি হুমকি পেয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। বিশেষ করে আর্জেন্টিনা-মিসর ম্যাচের আগে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ‘আমি আটলান্টা স্টেডিয়ামে ঢুকব এবং শরীরে চারটি বোমা বেঁধে মেসিকে উড়িয়ে দেব।’

এছাড়া, ডালাস বিমানবন্দরে এক ব্যক্তি ফোন করে জানায়, তার কাছে ঘরে তৈরি বোমা ও এআর-১৫ রাইফেল রয়েছে এবং সে মেসির ওপর হামলার পরিকল্পনা করছে। পুলিশ এ তথ্য পেয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

ম্যাচ চলাকালে আরেক ব্যক্তি দাবি করেন, স্টেডিয়ামের ডাস্টবিনে তিনটি বোমা রেখেছেন। তবে বিস্ফোরক বিশেষজ্ঞ ও নিরাপত্তা দল স্টেডিয়ামে অভিযান চালিয়ে কিছুই খুঁজে পায়নি।

রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারি ফ্রঁসোয়া লেতেক্সিয়েরও ছয় হাজারের বেশি হুমকির বার্তা পেয়েছেন, যা তার পরিবারের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলে।

এছাড়া, ক্রিস্টিয়ানো রোনালদো ও কিলিয়ান এমবাপ্পেও বিভিন্ন ধরনের হুমকির মুখে পড়েছেন। রোনালদোর হোটেলের তথ্য সংগ্রহের চেষ্টা করা হয় এবং কানাডায় এক ব্যক্তি তাকে লিফটে উঠতে চেয়েছিল।

বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে এই রিপোর্ট প্রকাশের পর প্রশ্ন উঠেছে, কি সত্যিই নিরাপদ বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চগুলো। খেলোয়াড়দের নিরাপত্তা সবসময়ই সর্বাধিক গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন