শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ফারুকীর ক্ষোভ: জুলাই জাদুঘর খোলার অযৌক্তিকতা নিয়ে প্রশ্ন

ফারুকী জুলাই জাদুঘর খোলার অযৌক্তিকতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

ফারুকীর ক্ষোভ: জুলাই জাদুঘর খোলার অযৌক্তিকতা নিয়ে প্রশ্ন

জুলাই জাদুঘর খোলার পর সৃষ্ট পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শুক্রবার রাতে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ বিষয়ে মন্তব্য করেন।

ফারুকী বলেন, "কোনো রকম স্টাফ না দিয়ে, সিকিউরিটি প্রটোকল রিহার্সাল না করে এভাবে মিউজিয়ামটা কোন বিবেচনায় খোলা হইল, এটা আমার কাছে বিস্ময়কর লাগছে।" তিনি উল্লেখ করেন, জুলাই নিয়ে মানুষের আগ্রহ থাকলেও এই জাদুঘরে শহীদদের স্মৃতিচিহ্ন ও মূল্যবান ইলেকট্রনিক সামগ্রী রয়েছে।

তিনি সতর্ক করে বলেন, "এভাবে যদি মিউজিয়াম একসেস দেওয়া হয় তাহলে বহু জিনিস নষ্ট হয়ে যাবে।" তিনি আরও বলেন, "এমন অনেক জিনিস আছে যেটা একবার নষ্ট হলে আর পাওয়া যাবে না।"

ফারুকী প্রশ্ন করেন, "যে ভিজিটর এভাবে দেখতে বাধ‍্য হন, উনি মিউজিয়ামের প্রপার এক্সপেরিয়েন্স কীভাবে পাবেন?" তিনি সরকারের শীর্ষ পর্যায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "এই পাঁচ মাস কি পর্যাপ্ত ছিল না মিউজিয়ামের অপারেশনাল দিক ঠিক করার?"

তিনি বলেন, "এটি রিয়ালি হার্টব্রেকিং।" সাবেক উপদেষ্টা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি জরুরি উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, "দরকার হইলে সাময়িক বন্ধ রাখেন। তারপর প্রপার স্টাফিং, সিকিউরিটি প্রটোকল রিহার্সাল করে চালু করেন।"

বিজ্ঞাপন