বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মেহেরপুরে প্রাক্তন স্ত্রীর হাত কুপিয়ে বিচ্ছিন্ন, যুবক গ্রেফতার পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু মন্টানায় পারিবারিক নৈশভোজে বন্দুকধারীর হামলায় ৮ জন নিহত ইসলামাবাদের পিআইএমএস হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ নবজাতকের মৃত্যু পাকিস্তানে হাসপাতালের অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২
জাতীয়

জুলাই জাদুঘর দ্রুত খুলে দেওয়ার ঘোষণা সংস্কৃতি মন্ত্রীর

জুলাই জাদুঘর দ্রুত খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

জুলাই জাদুঘর দ্রুত খুলে দেওয়ার ঘোষণা সংস্কৃতি মন্ত্রীর

সংস্কৃতি বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে জুলাই জাদুঘর খুলে দেওয়া হবে। শুক্রবার (১০ জুলাই) সকালে কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, নতুন একটি কমিটি গঠন করা হয়েছে এবং সবকিছু নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন হবে। তিনি অভিযোগ করেন, বিগত সরকার দেশের সংস্কৃতি নিদর্শন ধ্বংস করেছে এবং ব্যাংক-বীমা খাতকে লুটপাট করে ধ্বংস করেছে।

বর্তমান সরকার দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পদ পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসকসহ দলীয় নেতাকর্মীরা।

বিজ্ঞাপন