শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

জামায়াত আমিরের আহ্বান: বন্যাদুর্গতদের জন্য ত্রাণ সরবরাহে অগ্রাধিকার

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বন্যাদুর্গতদের জন্য ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়েছেন।

জামায়াত আমিরের আহ্বান: বন্যাদুর্গতদের জন্য ত্রাণ সরবরাহে অগ্রাধিকার

চট্টগ্রামসহ দেশের চারটি বিভাগে বন্যাদুর্গত মানুষের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার সকালে তিনি চট্টগ্রামের বাঁশখালীর বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং বলেন, 'এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব।' তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের সর্বস্তরের মানুষকে বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

জামায়াত আমির সাংবাদিকদের জানান, বিপদে অসহায় মানুষের পাশে থাকা সবার দায়িত্ব। জামায়াতে ইসলামী নিজেদের সামর্থ্য অনুযায়ী বন্যাকবলিত মানুষের পাশে থাকবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহযোগিতায় কাজ করবে।

পরে তিনি বাঁশখালী এলাকায় বন্ধ স্লুইস গেট খুলে দেওয়ার দাবি জানান।

বিজ্ঞাপন