শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় গুলিতে নিহত হলেন নোয়াখালীর ব্যবসায়ী বেলাল হোসেন।

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বেলাল হোসেন ওরফে সুমন (৩৫) নামের এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (৮ জুলাই) বিকেলে জোহানেসবার্গের মেফেয়ার এলাকায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুমন গত ১৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছিলেন এবং তিনি দুই সন্তানের জনক। তার গ্রামের বাড়ি ৯ নম্বর মিরওয়াারীশপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মনির উদ্দিন মহাজন বাড়িতে।

বুধবার বিকেলের দিকে একদল দুর্বৃত্ত দোকানে এসে সুমনের দিকে অতর্কিত গুলি চালায়, যার ফলে তিনি মাথায় ও ঘাড়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনার পর তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, বিষয়টি গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জানতে পেরেছেন। নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হবে বলে তিনি জানান।

বিজ্ঞাপন