বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২ রংপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় ৪ জন খুন, দুই যুবক গ্রেপ্তার মাদক সেবনে বাধা দেওয়ায় শিক্ষক ও তার পরিবারের ৪ জনকে হত্যা যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
জাতীয়

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের আগে তথ্য ফাঁস, কর্মকর্তা বরখাস্ত

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের আগে ওয়েবসাইটে তথ্য ফাঁস, এক কর্মকর্তা বরখাস্ত।

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের আগে তথ্য ফাঁস, কর্মকর্তা বরখাস্ত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃপক্ষ প্রকাশের আগেই ওয়েবসাইটে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের ঘটনায় এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে।

আজ শুক্রবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফলাফল যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশের পূর্বে ওয়েব পোর্টালে আপলোড করার সময় নিরাপত্তা প্রটোকল অনুসরণ না করায় ওই কর্মকর্তা বরখাস্ত হয়েছেন।

বরখাস্ত হওয়া কর্মকর্তার নাম মো. মেহতাব কায়েস, যিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর অনুচ্ছেদ ১২(১) অনুযায়ী অসদাচরণের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে।

৯ জুলাই ২০২৬ তারিখে ফলাফল ওয়েব পোর্টালে আপলোডের সময় এ ঘটনা ঘটে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে এবং বরখাস্তকালীন সময়ে ওই কর্মকর্তা বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন বলেও জানানো হয়েছে।

বিজ্ঞাপন