মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
জাতীয়

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে মো. আলী আকবর খাঁন নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ওয়াচ টাওয়ারের পাশে গোসল করতে নেমে মো. আলী আকবর খাঁন নামের এক প্রবীণ পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে চারটায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলী আকবর খাঁন সিরাজগঞ্জ সদর উপজেলার বোনেরগাতী গ্রামের মৃত আহমেদ আলী খাঁনের ছেলে। তিনি স্বজনদের সঙ্গে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসেছিলেন।

বিকেলে ওয়াচ টাওয়ারের পাশে হিজল গাছের সংলগ্ন পানিতে গোসল করতে নামার পর হঠাৎ করে তিনি পানিতে তলিয়ে যান। তার সঙ্গে থাকা আত্মীয়-স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

পরে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রস্তুত করেছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন