শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঢাকাগামী বিমানে যান্ত্রিক ত্রুটি, ইতালিতে আটকা ২৫৬ যাত্রী

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকাগামী ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে ইতালিতে আটকা রয়েছে ২৫৬ যাত্রী।

ঢাকাগামী বিমানে যান্ত্রিক ত্রুটি, ইতালিতে আটকা ২৫৬ যাত্রী

টরন্টো থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৩০৬ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। ফলে বিমানটি ইতালির ফিউমিচিনো বিমানবন্দরে প্রায় ৬ ঘণ্টা ধরে আটকে রয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে টরন্টো থেকে উড্ডয়ন করে বিমানটি শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে জ্বালানি নিতে ইতালিতে অবতরণ করে।

অবতরণের পর যাত্রীদের জানানো হয়, উড়োজাহাজটিতে যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে এবং এটি মেরামত করতে হবে। বিমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো তথ্য পাওয়া যায়নি।

যাত্রীরা জানান, স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত উড়োজাহাজটি মাটিতেই অবস্থান করছিল এবং পুনরায় যাত্রা শুরু করার বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

বিজ্ঞাপন