কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৪৩৬ আজ শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্লাইটটির নির্ধারিত সময়সূচিতে বিলম্বের কারণ ছিল অনিবার্য অপারেশনাল ও কারিগরি সমস্যা।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সকল যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন এবং কোনো সমস্যা হয়নি।
ফ্লাইটের বিলম্বের কারণে যাত্রীদের যে অসুবিধা হয়েছে, তার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
সংস্থাটি যাত্রীদের নিরাপত্তা ও অপারেশনাল মান বজায় রাখার বিষয়ে তাদের সর্বোচ্চ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।