শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
লক্ষ্মীপুরের মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসায় শিশুকে শিকল দিয়ে নির্যাতন কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা: সিএনজি চালক গ্রেফতার রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩, আহত অনেকে কুমিল্লায় ১৫ বছরের কিশোরীর লাশ উদ্ধার, হত্যার সন্দেহ যুক্তরাষ্ট্রের উপকূলে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ইসাইয়াস ইউক্রেনে রুশ বোমা হামলায় নিহত ৩৩, আহত ১৮ ক্রামাতোরস্কে রাশিয়ান হামলায় ৩৩ জন নিহত
জাতীয়

যুব উন্নয়ন অধিদফতরের পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত

যুব উন্নয়ন অধিদফতরের নিয়োগ পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত করা হয়েছে।

যুব উন্নয়ন অধিদফতরের পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত

যুব উন্নয়ন অধিদফতরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষাটি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

পরীক্ষা শুরুর ঠিক আগমুহূর্তে স্থগিতের ঘোষণা দেয় কর্তৃপক্ষ, যা পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে। এর ফলে রাজধানীর মতিঝিল, মানিক মিয়া অ্যাভিনিউসহ বিভিন্ন সড়ক অবরোধ করেন তারা।

একপর্যায়ে, মতিঝিল যুব উন্নয়ন অধিদফতরের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সম্ভাব্য প্রশ্নপত্রের সঙ্গে মূল প্রশ্নের কিছু মিল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে অধিদফতর।

এ পরীক্ষায় ২৪২টি পদের বিপরীতে রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কর্তৃপক্ষ জানায়, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন