তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১ টার দিকে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। পুলিশ জানায়, মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্ত আচমকা এ বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে, পুলিশ ঘটনাস্থল থেকে আরেকটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। রাত আড়াইটার দিকে পুলিশ বোমা নিস্ক্রিয়করণ ইউনিট ওই ককটেলটি নিস্ক্রিয় করে।
পুলিশ জানায়, পালিয়ে যাওয়া দুই দুর্বৃত্তকে শনাক্ত করার কাজ চলছে। এ ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।