রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক নম্বর গেটের সামনে শুক্রবার দিনগত রাত ১টা ১৫ মিনিটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি এই বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত আরও একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। রাত আড়াইটার দিকে ঢাকা মহানগর পুলিশের বোম ডিসপোজাল ইউনিট ওই ককটেলটি নিস্ক্রিয় করে।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, এ ঘটনায় জড়িত মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্তকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঘটনার পর প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে যান চলাচল নিয়ন্ত্রণসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।