রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৪ হাজার ৩৭০ জন কুমিল্লায় তাজমিন হত্যা: আদালতে সুমনের স্বীকারোক্তি গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬, শিশু সহ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশাচালক সুমনের জবানবন্দি লক্ষ্মীপুরের মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসায় শিশুকে শিকল দিয়ে নির্যাতন কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা: সিএনজি চালক গ্রেফতার রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩, আহত অনেকে
জাতীয়

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬ শুরু

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬ উপলক্ষে রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬ শুরু

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী-২০২৬ উপলক্ষে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর, ২১ বছর পর, সকল ব্যাচের অংশগ্রহণে স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এই পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় ইউরিয়া সার কারখানা কলেজ প্রাঙ্গণে রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুনর্মিলনী আয়োজক কমিটির আহ্বায়ক আবু ছাইদ। তিনি নিজে রেজিস্ট্রেশন সম্পন্ন করার মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন।

আয়োজক কমিটির সদস্যসচিব, এপিএসসিএল-এর উপমহাব্যবস্থাপক এবং স্কুলের ১৯৯২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ এনামুল হক জানান, বিশ্বের যেকোনো প্রান্ত থেকে প্রাক্তন শিক্ষার্থীরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। ওয়েবসাইটে প্রবেশ করে আজ (৯ অক্টোবর) থেকে ৩০ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।

তিনি আরও জানান, প্রাক্তন শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১,৫০০ টাকা। পরিবারের সদস্য ও ড্রাইভারদের জন্য রেজিস্ট্রেশন ফি ১,২০০ টাকা। তবে ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য কোনো রেজিস্ট্রেশন ফি দিতে হবে না।

এনামুল হক বলেন, এবারের রিইউনিয়নে শিক্ষকদের সম্মান জানানোতে বেশি জোর দেওয়া হচ্ছে। তিনি বলেন, পিতা-মাতার পর একজন শিক্ষার্থীর জীবন গড়ার কারিগর শিক্ষকরা। প্রাক্তন ও বর্তমান সর্বোচ্চ সংখ্যক শিক্ষককে পুনর্মিলনীতে উপস্থিত করা এবং তাদের যথাযথ সম্মান জানাতে নানা প্রস্তুতি নিয়েছে আয়োজক কমিটি।

উদ্বোধনী অনুষ্ঠানে পুনর্মিলনী-২০২৬-এর আয়োজক কমিটির আহ্বায়ক আবু ছাইদ বলেন, জীবনের এই দীর্ঘ পথচলায় আমরা অনেক কিছু অর্জন করেছি, অনেক সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু শৈশবের সেই বন্ধু, ক্লাসরুম, মাঠ, করিডোর, শিক্ষকদের শাসন, টিফিনের সময়ের আড্ডা কিংবা ছুটির ঘণ্টার সেই আনন্দ—এসব স্মৃতি কোনো দিন পুরোনো হয় না।

বিজ্ঞাপন