বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

১ কোটি শিক্ষার্থীর জন্য ব্যাগ ও জুতার নিশ্চয়তা: মাহদী আমিন

১ কোটি শিক্ষার্থীর জন্য ব্যাগ ও জুতার নিশ্চয়তা ঘোষণা প্রধানমন্ত্রীর উপদেষ্টার।

১ কোটি শিক্ষার্থীর জন্য ব্যাগ ও জুতার নিশ্চয়তা: মাহদী আমিন

আগামী ৫ বছরের মধ্যে দেশের অন্তত ১ কোটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিড মিলের পাশাপাশি ব্যাগ, জুতাসহ বিভিন্ন সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

তিনি আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন ও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন-আইএলও আয়োজিত ‘শিশুশ্রম রোধে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা জানান।

মাহদী আমিন বলেন, শিক্ষাক্ষেত্রে বাজেট বাড়াচ্ছে সরকার। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বৃত্তির পরিমাণও বৃদ্ধি করা হয়েছে। এছাড়া স্নাতক পর্যন্ত নারীদের অবৈতনিক শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

বর্তমান সরকার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায় থেকেই কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে, যা ভবিষ্যতে বেকারত্ব কমাতে সহায়তা করবে বলে তিনি উল্লেখ করেন।

শিশুশ্রমকে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে মাহদী আমিন বলেন, শিশুদের মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে জনসচেতনতা বাড়াতে হবে।

বিজ্ঞাপন