মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

ঢাবিতে ভর্তি আবেদনের সময়সীমা তিন দিন বৃদ্ধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময়সীমা তিন দিন বৃদ্ধি করা হয়েছে।

ঢাবিতে ভর্তি আবেদনের সময়সীমা তিন দিন বৃদ্ধি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি আবেদনের সময়সীমা তিন দিন বৃদ্ধি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর সূত্রে জানা গেছে, বর্ধিত সময়সীমা অনুযায়ী আগামী ২৮ নভেম্বর ২০২৬ রাত ১২ টা পর্যন্ত আবেদন করা যাবে। পূর্বে নির্ধারিত সময়সীমা ছিল ২৫ নভেম্বর।

১১ নভেম্বর থেকে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয় জানায়, আজ সোমবার (২৩ নভেম্বর) উচ্চ-মাধ্যমিক পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে পরিবর্তন আসার কারণে নতুনভাবে আবেদনের যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীদের জন্য এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

বিজ্ঞাপন