মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে 'এডাস্ট ইনোভেশন হাব' ভবনের উদ্বোধন

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে 'এডাস্ট ইনোভেশন হাব' ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে 'এডাস্ট ইনোভেশন হাব' ভবনের উদ্বোধন

প্রযুক্তিনির্ভর শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং তরুণ উদ্যোক্তা বিকাশের নতুন সম্ভাবনা সৃষ্টির লক্ষ্যে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'এডাস্ট ইনোভেশন হাব' ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

২৩ নভেম্বর সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইনোভেশন হাব ভবনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক ও সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল্লাহ চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব এম. শামসুল আলম লিটন। উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব আরিফুল বারী মজুমদার, সদস্যসচিব জনাব মোঃ কামরুজ্জামান লিটু, এবং অন্যান্য সদস্যরা।

উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি অধ্যাপক ড. আনোয়ারুল্লাহ চৌধুরী উচ্চশিক্ষার সঙ্গে গবেষণা, জ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তার সমন্বয়ের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং বাস্তবমুখী জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করতে হবে।

ইনোভেশন হাব ভবনের নির্মাণ, অবকাঠামোগত পরিকল্পনা এবং সম্ভাবনা সম্পর্কে বক্তব্য প্রদান করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার জাবের আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাফিদ মাহমুদ হক।

বিজ্ঞাপন