সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে পিএসসি

সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, ৭১৫০ জন উত্তীর্ণ।

সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে পিএসসি

স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের বাছাই পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

গত ২১ নভেম্বর অনুষ্ঠিত এমসিকিউ পদ্ধতির পরীক্ষায় মোট ৭ হাজার ১৫০ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন।

রোববার বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) মো. মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তীর্ণ প্রার্থীদের সাময়িকভাবে নির্বাচিত করা হয়েছে এবং তাদের তালিকা পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা সেখান থেকে ফল জানতে পারবেন।

বিজ্ঞাপন