রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

ঢাবির ‘ইডাফস’ অ্যালামনাই কমিটিতে ড. জাকির আহ্বায়ক, আসাদুজ্জামান সদস্য সচিব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ইডাফস’ অ্যালামনাইয়ের নতুন কমিটি গঠন, ড. জাকির আহ্বায়ক নির্বাচিত।

ঢাবির ‘ইডাফস’ অ্যালামনাই কমিটিতে ড. জাকির আহ্বায়ক, আসাদুজ্জামান সদস্য সচিব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অ্যালামনাই সংগঠন ‘ইডাফস’ (EDAPHOS)-এর ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে অধ্যাপক ড. মো. জাকির হোসেন খানকে আহ্বায়ক এবং মো. আসাদুজ্জামান রুবেলকে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেসের (CARS) ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত সাধারণ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যরা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ও জ্যেষ্ঠ অ্যালামনাই আকবর হোসেন। সভাটি সঞ্চালনা করেন কার্যনির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন চৌধুরী শিশির।

নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিব আগামী তিন মাসের মধ্যে সংগঠনটির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করবেন বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ইডাফসের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। নতুন নেতৃত্বের মাধ্যমে বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও আশা প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন