সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার

হাইকোর্টের ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাকার বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশ আপিল বিভাগ স্থগিত করেছে। এর ফলে এইচএসসি ও সমমানের পুনঃপরীক্ষার ফলের আগে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা রইলো না।

২৩ নভেম্বর, সোমবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর আগে, হাইকোর্ট ঢাবিসহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল।

রাষ্ট্রপক্ষ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করে। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের স্থগিত আদেশ প্রত্যাহার করে। তবে সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অনলাইন আবেদন চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হবে।

এদিকে, ২৩ নভেম্বর বিকেলে ১১টি শিক্ষা বোর্ড একযোগে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করেছে। পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের পর ৩৩ হাজার ৩৪৯টি খাতার ফলে পরিবর্তন এসেছে।

বিজ্ঞাপন