শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

২০৩৫ সালে মুসলমানদের সংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যাবে: পিউ রিসার্চ

২০৩৫ সালের মধ্যে মুসলমানদের সংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যেতে পারে, জানাচ্ছে পিউ রিসার্চ সেন্টার।

২০৩৫ সালে মুসলমানদের সংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যাবে: পিউ রিসার্চ

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগামী ২০৩৫ সালের মধ্যে ইসলাম খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে।

২০২০ সালে বিশ্বে খ্রিষ্টানদের সংখ্যা ছিল ২২৭ কোটি এবং মুসলমানদের সংখ্যা ছিল ২০২ কোটি। তবে চলমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৩৫ সালে মুসলমানের সংখ্যা বেড়ে ২৫৭ কোটিতে পৌঁছাবে, যেখানে খ্রিষ্টানদের সংখ্যা দাঁড়াবে ২৫২ কোটিতে।

পিউ রিসার্চ সেন্টারের পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে মুসলমানের সংখ্যা ৩৬০ কোটির বেশি হতে পারে, অপরদিকে খ্রিষ্টানদের সংখ্যা ৩০০ কোটির কিছু কম থাকতে পারে। সংস্থাটি ২৫ বছর ধরে ধর্মীয় জনসংখ্যা নিয়ে গবেষণা করছে।

জ্যেষ্ঠ জনমিতিবিদ কনরাড হ্যাকেট বলেন, “এটি মূলত শিশুর সংখ্যার বিষয়।” মুসলিম নারীদের সন্তান জন্মদানের হার অন্যান্য ধর্মীয় জনগণের তুলনায় বেশি। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ছিল ৩.১, যেখানে খ্রিষ্টান নারীদের জন্য এ হার ছিল ২.৫।

পিউ রিসার্চের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২০৬৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে খ্রিষ্টানদের সংখ্যা ৫০ শতাংশের নিচে নেমে আসতে পারে। কানাডায় ২০৩০ সালের মধ্যে খ্রিষ্টানদের জনসংখ্যা ৫০ শতাংশের নিচে চলে যাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যা বৃদ্ধি এ পরিবর্তনের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ২০৭০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ৪১ শতাংশ ধর্মীয় পরিচয়হীন হতে পারে।

বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির ২৯ শতাংশ ঘটতে পারে ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে। মুসলমানদের সংখ্যা ৮০ শতাংশ এবং খ্রিষ্টানদের সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিশ্লেষণে দেখা যাচ্ছে, আগামী কয়েক দশকে আফ্রিকার সাহারা মরুভূমির দক্ষিণাঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির বড় অংশ ঘটবে, যেখানে অধিকাংশ মানুষ খ্রিষ্টান অথবা মুসলমান।

বিজ্ঞাপন