বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

শিক্ষার্থীদের সাফল্যের পেছনে বাবা-মায়ের ত্যাগের গল্প তুলে ধরলেন মাহদী আমিন

শিক্ষার্থীদের সাফল্যের পেছনে বাবা-মায়ের ত্যাগের গল্প তুলে ধরলেন মাহদী আমিন।

শিক্ষার্থীদের সাফল্যের পেছনে বাবা-মায়ের ত্যাগের গল্প তুলে ধরলেন মাহদী আমিন

বাংলাদেশসহ সারা বিশ্বের প্রতিটি শিক্ষার্থীর সাফল্যের পেছনে তাঁদের বাবা-মায়ের ত্যাগের গল্প রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা ও শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)–এর ৩৮তম সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতা করেন।

মাহদী আমিন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, স্নাতক ডিগ্রি অর্জনের পর সমাবর্তনে উপস্থিত হওয়া একটি অনন্য সুযোগ। এটি এমন একটি দিন যা সারা জীবন স্মরণীয় থাকবে। তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীরা আজ যখন সমাবর্তন উদযাপন করছেন, তখন তাদের জীবনে বড় বড় স্বপ্ন ও আকাঙ্ক্ষা রয়েছে।

তিনি আরও বলেন, আজকের দিনটি শুধু বর্তমানের জন্য নয়, বরং এর পেছনে রয়েছে একটি গৌরবোজ্জ্বল অতীত। শিক্ষাজীবনের এই সময়গুলোতে শিক্ষার্থীরা নির্ঘুম রাত কাটিয়েছেন এবং নানা উদ্বেগ পার করেছেন। আজ তারা তাঁদের পিতা-মাতার লক্ষ্যপূরণ করতে সক্ষম হয়েছেন।

মাহদী আমিন বলেন, আইইউটির প্রতিষ্ঠায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা রয়েছে। ইসলামী ভ্রাতৃত্বের ক্ষেত্রে আইইউটির বিশেষ তাৎপর্য রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বিএনপি সরকারের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও ভবিষ্যতে এই ক্যাম্পাসে আসবেন।

তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান সমাজের যত্ন নেওয়ার এবং মানুষের ক্ষমতায়নে বাস্তব প্রভাব ফেলার জন্য। মাহদী আমিন বলেন, শিক্ষার্থীদের অর্জন ও সাফল্যের পেছনে রয়েছে বাবা-মায়ের ভালোবাসা, ত্যাগ ও সংগ্রামের গল্প।

মাহদী আমিন শিক্ষার্থীদের বলেন, তাঁদের শিক্ষকদের দেওয়া জ্ঞান, পরিবারের দেওয়া আত্মপরিচয় এবং অর্জিত শিক্ষা তাঁদের উড়ার ডানা দিয়েছে। তবে কোন দিকে উড়বেন, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাঁদের।

তিনি শিক্ষার্থীদের স্মরণ করিয়ে দেন যে, তাঁদের ডিগ্রি ও সার্টিফিকেট বাংলাদেশের সীমানা ছাড়িয়ে একটি উন্মুক্ত বিশ্বে পৌঁছানোর সুযোগ করে দেয়। তাই যা অর্জন করেছেন, তা দিয়ে আইইউটি, পরিবার ও সমাজকে গর্বিত করুন।

বিজ্ঞাপন