শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিএনপির প্রতিশ্রুতি ও নারী শিক্ষায় অবদান তুলে ধরলেন দুলু

বিএনপির প্রতিশ্রুতি পালন ও নারী শিক্ষায় অবদান নিয়ে মন্তব্য করেছেন রুহুল কুদ্দুস দুলু।

বিএনপির প্রতিশ্রুতি ও নারী শিক্ষায় অবদান তুলে ধরলেন দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। তিনি বলেন, শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করে গার্মেন্টসে চাকুরির ব্যবস্থা করেছেন।

আজ শনিবার দুপুর ১২টার দিকে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের মাধনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, বেগম জিয়া মেয়েদের এসএসসি ও এইচএসসি পর্যন্ত ফ্রি পড়াশুনার ব্যবস্থা করেছিলেন।

দুলু আরও বলেন, বর্তমানে তারেক জিয়া বাজেটে সবচেয়ে বেশী অর্থ বরাদ্দ রেখেছেন শিক্ষা ব্যবস্থায়। তিনি দাবি করেন, বেগম খালেদা জিয়া মেয়েদের শিক্ষিত করে আজ ডিসি, এসপি, ইউএনও, জজ, ব্যারিস্টারসহ সকল ক্ষেত্রে মেয়েদের অগ্রাধিকার দিয়েছেন।

এসময় ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ২য় ও ৩য় তলার মাধনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্মআহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল, মাধনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফেরদৌসী বেগম, প্রধান শিক্ষক আফসার আলী সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন