শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক মারধরের ঘটনায় ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক মারধরের ঘটনায় ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক মারধরের ঘটনায় ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের মারধরের ঘটনায় তদন্ত কমিটি ৪ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার এবং ৩ জনকে সতর্ক করার সুপারিশ করেছে।

শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির সদস্যরা। প্রতিবেদনে উল্লেখ করা হয়, শিক্ষার্থী আহসান হাবীব, বিশাল চক্রবর্তী, হাসিবুল হাসান ও আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করা হয়েছে।

এছাড়া, ৪ জনের বিরুদ্ধে অধিকতর তদন্তের প্রয়োজন এবং ৩ জনকে সতর্ক করার সুপারিশ করা হয়। তবে এই প্রতিবেদন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা।

গত ৪ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত ও শনাক্ত করার জন্য ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান জানিয়েছেন, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন