শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী নাভি পিল্লাই

দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার পেলেন।

নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী নাভি পিল্লাই

এ বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার আইনজীবী ও মানবাধিকারকর্মী নাভি পিল্লাই। আজ শুক্রবার নরওয়ের নোবেল কমিটি এই পুরস্কার ঘোষণা করে।

নবী পিল্লাইকে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচার নিশ্চিত করতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার ডারবানে ভারতীয় তামিল বংশোদ্ভূত এক পরিবারে জন্মগ্রহণ করেন নাভি পিল্লাই। তিনি বর্ণবৈষম্যের সময় বেড়ে ওঠেন এবং আইনজীবী হিসেবে বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে লড়াই করেন।

পিল্লাই তাঁর কর্মজীবন শুরু করেন বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলাসহ অন্যান্যদের পক্ষে আইনি লড়াইয়ের মাধ্যমে। তিনি দক্ষিণ আফ্রিকার হাইকোর্ট, রুয়ান্ডার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারকের দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন