২০০৯ সালের ৫ নভেম্বর টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে নিরস্ত্র মার্কিন সেনাদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত সাবেক মেজর নিদাল হাসানকে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা সরাসরি সম্প্রচার করা হবে। পেন্টাগনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিদাল হাসানকে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করার সময় সাধারণ মানুষ তা সরাসরি দেখতে পারবেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ তথ্য জানান।
২০০৯ সালে টেক্সাসের ফোর্ট হুডে হামলার সময় ১৩ জন নিরস্ত্র সেনাকে হত্যা করা হয়েছিল। নিদাল হাসানের মৃত্যুদণ্ড আগামী ৩ ডিসেম্বর কার্যকর করা হবে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো কোনো মার্কিন সেনাসদস্যের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা।
গত সপ্তাহে পেন্টাগন নিদালের মৃত্যুদণ্ড কার্যকর করার ঘোষণা দেয়। ৬০ বছরেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একজন সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঘটনা এটি।