সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাবি শিক্ষার্থীকে মারধর ও ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর ও স্টেশনে ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রাবি শিক্ষার্থীকে মারধর ও ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর ও পরবর্তীতে স্টেশনে ভাঙচুরের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ের পাকশী বিভাগের বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুনকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়।

রেলওয়ে কর্মকর্তা হাসিনা খাতুন জানান, তদন্ত কমিটি আজ দুপুরের মধ্যেই কাজ শুরু করবে। ইতোমধ্যে কমিটির একজন সদস্য ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছেন। ভিডিও ফুটেজ পর্যালোচনা ও প্রত্যক্ষদর্শী এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার মাধ্যমে তদন্ত কার্যক্রম পরিচালিত হবে।

তিনি আরও বলেন, স্টেশনে নিরাপত্তা বাহিনীর হাতে শিক্ষার্থী মারধরের অভিযোগ এবং পরবর্তীতে স্টেশনে ভাঙচুরের ঘটনা একসঙ্গে তদন্ত করা হবে।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আইয়ুব আলীকে মারধরের অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত সদস্যরা হলেন আরিফ হোসেন, রোকন উদ্দীন, শফিকুল ইসলাম ও শাহাদাত হোসেন।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ কমান্ড্যান্ট মোহা. আশাবুল ইসলাম জানিয়েছেন, ভিডিও ফুটেজ দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে ওই সদস্যরা শিক্ষার্থীকে মারধরের সঙ্গে জড়িত। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন