সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

শ্রমবাজারে নারীদের মজুরি বৈষম্য ২২-২৫ শতাংশ: আইএলও প্রতিবেদন

নারীদের মজুরি পুরুষদের তুলনায় ২২-২৫ শতাংশ কম, আইএলওর প্রতিবেদন প্রকাশ।

শ্রমবাজারে নারীদের মজুরি বৈষম্য ২২-২৫ শতাংশ: আইএলও প্রতিবেদন

দেশের শ্রমবাজারে নারীরা পুরুষদের তুলনায় উল্লেখযোগ্য হারে কম মজুরি পাচ্ছেন। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নারীদের মজুরি পুরুষদের তুলনায় ২২ থেকে ২৫ শতাংশ কম।

আইএলওর গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, এই মজুরি ব্যবধানের পেছনে কাঠামোগত এবং সামাজিক বৈষম্য কাজ করছে। বিশেষ করে, শিক্ষা, বয়স এবং পেশার ধরন একই হলেও নারীদের এবং পুরুষদের মধ্যে মজুরির পার্থক্য রয়ে গেছে।

দেশের উচ্চশিক্ষিত জনগণের মধ্যে ৩৫ শতাংশ নারী হলেও, কাজ করেন মাত্র ৫ শতাংশ। উৎপাদন ও গৃহস্থালি খাতের মতো নিম্ন মজুরির পেশায় নারীদের অংশগ্রহণ বেশি থাকলেও, ব্যবস্থাপনা পর্যায়ে নারীদের অংশগ্রহণ মাত্র ৬ শতাংশ।

গৃহস্থালির কাজে অধিক সময় ব্যয় করার কারণে নারীদের পেশাগত অগ্রগতির সুযোগ সীমিত হয়ে পড়ছে। এই পরিস্থিতি নারীদের শ্রমবাজারে সমতা অর্জনে বাধা সৃষ্টি করছে।

বিজ্ঞাপন