শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টা: নতুন বাংলাদেশে বৈষম্যের স্থান নেই

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন বলেছেন, নতুন বাংলাদেশে বৈষম্যের স্থান নেই।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা: নতুন বাংলাদেশে বৈষম্যের স্থান নেই

রাজধানীর গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের আয়োজনে দুর্গাপূজার মহালয়ার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র ড. মাহদী আমিন বলেছেন, নতুন বাংলাদেশে কেউ বৈষম্যের শিকার হবে না।

তিনি বলেন, ‘হিন্দু, মুসলিমসহ সবার একটাই পরিচয় সবাই বাংলাদেশি। এদেশের সবাই সমান অধিকার, নিরাপত্তা আর সমান মর্যাদা নিয়ে বাস করবে এটাই বর্তমান সরকারের পরিকল্পনা।’

ড. মাহদী আমিন আরও উল্লেখ করেন, ‘নতুন এই বাংলাদেশে কেউ বৈষম্যের শিকার হবে না। সবাই মাথা উঁচু করে বাঁচবেন। এদেশে কোনো সংখ্যালঘু থাকবে না, সবাই সমান অধিকার ভোগ করবে। বৈষম্যের পরিবর্তে থাকবে সমতা।’

তিনি বলেন, ‘বাংলাদেশের শক্তি এদেশের জনগণ। জনগণের নির্বাচিত সরকার বিশ্বাস করে জনকল্যাণই এ সরকারের প্রধান লক্ষ্য।’

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, ‘(দুর্গা) মায়ের কাছে প্রার্থনা, পুরো পৃথিবী ভালো থাকুক এবং শান্তির পরিবেশ সর্বত্র থাকুক।’

তিনি আরও বলেন, ‘পশুর নাশ আছে। আমাদের সবার মধ্যে থাকা অসুরের বিনাশ হোক। ভাবনা চিন্তার মধ্যেও অসুর থাকে। তর্পণ করি পূর্বপুরুষদের, যারা পৃথিবীতে নেই তাদের স্মরণ করি। পুরো পৃথিবীর শান্তি প্রত্যাশা করি মায়ের কাছে।’

বিজ্ঞাপন