শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

তুরস্ক, সৌদি ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত

তুরস্ক, সৌদি ও পাকিস্তানের মধ্যে নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবেলায় ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

তুরস্ক, সৌদি ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

শুক্রবার (৭ আগস্ট) সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত এক সম্মেলনে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এরদোয়ান জানান, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিটি সম্মিলিত প্রতিরোধের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, এই চুক্তি জাতিসংঘ সনদের ৫১ নং অনুচ্ছেদে সংজ্ঞায়িত আত্মরক্ষার অধিকারকে নিশ্চিত করে। চুক্তিটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে লক্ষ্য করে তৈরি করা হয়নি, বরং এটি সকল ভ্রাতৃপ্রতিম দেশের অংশগ্রহণের জন্য উন্মুক্ত।

এরদোয়ান আরও বলেন, তুরস্ক আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা রেখে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংঘাত ও সংকট নিরসনে তার নীতিগত অবস্থান বজায় রাখবে। তিনি আশা প্রকাশ করেন যে, এই চুক্তি সমগ্র অঞ্চলের জন্য কল্যাণকর হবে।

চুক্তির আওতায়, তিনটি দেশের যেকোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে, যা নিরাপত্তা সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।

বিজ্ঞাপন