শনিবার, ২০ জুন, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

হাইতি-ব্রাজিল ম্যাচে টিএসসিতে উৎসবের আমেজ

হাইতি-ব্রাজিল ম্যাচে টিএসসিতে উৎসবের আমেজ, সমর্থকরা উল্লাসে মেতেছেন।

হাইতি-ব্রাজিল ম্যাচে টিএসসিতে উৎসবের আমেজ

বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বে হাইতির বিরুদ্ধে ব্রাজিলের ম্যাচটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় জায়ান্ট স্ক্রিনে সম্প্রচারিত হচ্ছে।

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৬টায় শুরু হওয়া এই ম্যাচটি উপভোগ করতে ভোর থেকেই টিএসসিতে জার্সি আর পতাকা হাতে হাজির হন হাজারো ব্রাজিল সমর্থক।

ম্যাচের শুরু থেকেই ব্রাজিলের প্রতিটি আক্রমণ ও ড্রিবলিংয়ে সমর্থকদের মধ্যে বাঁধভাঙা উল্লাস দেখা যায়। সেলেসাওদের নান্দনিক ফুটবল শৈলী দেখতে আসা সমর্থকরা করতালি ও স্লোগানে মুখরিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

সমর্থকদের প্রত্যাশা, সাম্বা ছন্দের এই ধারা বজায় রেখে হেক্সা জয়ের মিশন সফলভাবে সম্পন্ন করবে ব্রাজিল।

বিজ্ঞাপন