শনিবার, ২০ জুন, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

ব্রাজিল দলে দুই পরিবর্তন, ইবানেস ও ইগর থিয়াগো বাদ

ব্রাজিল দলে দুই পরিবর্তন, ইবানেস ও ইগর থিয়াগো বাদ পড়েছেন।

ব্রাজিল দলে দুই পরিবর্তন, ইবানেস ও ইগর থিয়াগো বাদ

বিশ্বকাপের গ্রুপপর্বে হাইতির বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি একাদশে দুটি পরিবর্তন এনেছেন। আজকের একাদশ থেকে বাদ পড়েছেন ইবানেস ও ইগর থিয়াগো।

শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। রক্ষণভাগে ইবানেজের জায়গায় ডান প্রান্তে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ ডানিলো। এছাড়া আক্রমণভাগে ইগর থিয়াগোর পরিবর্তে একাদশে জায়গা করে নিয়েছেন মাতেউস কুনা।

তবে প্রথম ম্যাচে সমালোচনার মুখে পড়া ব্রুনো গিমারায়েস, কাসেমিরো ও লুকাস পাকেতাকে নিয়ে গড়া মিডফিল্ড ত্রয়ী অপরিবর্তিত রেখেছেন আনচেলত্তি। এই সিদ্ধান্তে ব্রাজিলিয়ান সমর্থকদের একটি বড় অংশ সন্তুষ্ট নয়।

তরুণ ফরোয়ার্ড এন্দ্রিককে আবারও বেঞ্চে রাখার সিদ্ধান্ত নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। কাগজে-কলমে শক্তির বিচারে হাইতির বিপক্ষে ব্রাজিল স্পষ্ট ফেভারিট হলেও ফুটবলে অঘটনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

অন্যদিকে, হাইতি দলেরও দুটি পরিবর্তন এসেছে। স্কটল্যান্ডের বিপক্ষে পরাজিত একাদশের আক্রমণভাগে খেলা ইসিদরের পরিবর্তে সুযোগ পেয়েছেন কাসিমির। এছাড়া ডান উইংয়ে ডিডসনের জায়গায় খেলবেন ডুভার্নে।

হাইতি দলটি এখনও ৪-৪-২ ছকে খেললেও কাসিমিরের উপস্থিতি আক্রমণে বাড়তি নমনীয়তা এনে দিতে পারে। বড় অঘটন ঘটানোর লক্ষ্য নিয়ে মাঠে নামা হাইতি বিশেষভাবে নজর রাখবে ব্রাজিলের দুই অভিজ্ঞ ফুলব্যাক ডানিলো ও ডগলাস সান্তোসের ওপর।

বিজ্ঞাপন