মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ফারহান ফাইয়াজের বীরত্বের স্মরণে প্রতিমন্ত্রীর বক্তব্য

ফারহান ফাইয়াজের বীরত্ব স্মরণে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের বক্তব্য।

ফারহান ফাইয়াজের বীরত্বের স্মরণে প্রতিমন্ত্রীর বক্তব্য

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, "ফারহান ফাইয়াজরা পুলিশের গুলির মুখে বুক চিতিয়ে না দাঁড়ালে স্বৈরাচারের পতন সম্ভব হতো না।" শনিবার (১৮ জুলাই) রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে শহীদ ফারহান ফাইয়াজ স্মরণে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, "ফারহান ফাইয়াজদের এই বীরত্বগাঁথা শিক্ষার্থীদের জন্য শিক্ষণীয়।" তিনি আশা প্রকাশ করেন যে দেশের ক্রান্তিলগ্নে শিক্ষার্থীরা ফারহান ফাইয়াজদের মতো দেশ ও জাতির প্রয়োজনে বীরের মতো দাঁড়াতে সক্ষম হবে।

ববি হাজ্জাজ আরও বলেন, "জুলাই শহীদদের আত্মত্যাগ এ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।" অনুষ্ঠানে শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া এবং জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ধানমন্ডি এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজ।

বিজ্ঞাপন