মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ভৈরব নদে নিখোঁজ গৃহবধূর মরদেহ ৩০ ঘণ্টা পর উদ্ধার

যশোরের অভয়নগরের ভৈরব নদে নিখোঁজ গৃহবধূর মরদেহ ৩০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

ভৈরব নদে নিখোঁজ গৃহবধূর মরদেহ ৩০ ঘণ্টা পর উদ্ধার

যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া গৃহবধূ ফাতেমা আক্তার বর্ণার (২৮) মরদেহ প্রায় ৩০ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে গোসল করতে নেমে নদীতে তলিয়ে যান বর্ণা। ঘটনার পর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে।

প্রাথমিক তল্লাশি বিকেল থেকে রাত পর্যন্ত চালানো হলেও আলোর স্বল্পতার কারণে অভিযান স্থগিত করা হয়। শনিবার সকাল থেকে ফের তল্লাশি শুরু হয়।

সারাদিনের অভিযান শেষে সন্ধ্যায় নওয়াপাড়া ভৈরব সেতু সংলগ্ন একটি বালিবাহী ড্রেজারের কাছে ভেসে থাকা মরদেহ দেখতে পান একটি লাইটার জাহাজের সদস্যরা। তাদের তথ্যের ভিত্তিতে ডুবুরি দল মরদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের টিম লিডার মো. শহীদুল ইসলাম জানান, শনিবার সকাল থেকে সারাদিনের প্রচেষ্টায় সন্ধ্যা ৭টা ৫ মিনিটে বর্ণার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন