শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইসরায়েলের হামলায় গাজায় মসজিদ ধ্বংস, নিহত ১ ফিলিস্তিনি জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ শরীয়তপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীকে বেঁধে রাখা হয় জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিং মলে আটকা বহু মানুষ পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, নিহত ২০ জাপানের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে
অপরাধ

যশোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

যশোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

যশোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

যশোরের শার্শা উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে শার্শা থানা-পুলিশ। সোমবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ জুন দিবাগত রাতে একটি প্রবাসীর স্ত্রীকে প্রথমে আসামি হাসিব আল হাসান জোরপূর্বক ধর্ষণ করে এবং পরে অন্যরা পালাক্রমে ধর্ষণ করে। ভুক্তভোগী অভিযোগ করেন, ঘটনার সময় তাকে চিৎকার করতে নিষেধ করা হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

ভুক্তভোগীর পরিবারের সদস্যরা পরে থানায় অভিযোগ দায়ের করেন। রোববার রাতে ৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের হলে ওই রাতেই ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো হাসিব আল হাসান, আব্দুর রহমান ইমন ও মেহেদি হাসান টুটুল।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করে রাতে প্রধান আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন