শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ
জাতীয়

নওগাঁয় স্বাস্থ্যকেন্দ্র বন্ধের প্রশ্ন করায় সাংবাদিককে মামলা করার হুমকি

নওগাঁয় সাংবাদিক শফিক ছোটনকে স্বাস্থ্যকেন্দ্র বন্ধের প্রশ্ন করায় মামলা করার হুমকি দেওয়া হয়েছে।

নওগাঁয় স্বাস্থ্যকেন্দ্র বন্ধের প্রশ্ন করায় সাংবাদিককে মামলা করার হুমকি

নওগাঁয় দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে হাঁসাইগাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র। রোববার (১৯ জুলাই) সাংবাদিকরা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে গিয়ে এই স্বাস্থ্যকেন্দ্রের বন্ধ থাকার কারণ ও চালুর সময় সম্পর্কে তথ্য জানতে চান।

এ সময় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক গোলাম মো. আজম যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শফিক ছোটনকে প্রকাশ্যে মামলার হুমকি দেন। তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে চরম অসৌজন্যমূলক ও মারমুখী আচরণ করেছেন বলে অভিযোগ উঠেছে।

শফিক ছোটন নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। এই ঘটনার ফলে স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী বৈশাখী টেলিভিশনের সাংবাদিক আরমান হোসেন রুমন জানান, স্বাস্থ্যকেন্দ্র বন্ধ থাকার কারণে জনদুর্ভোগের তথ্য জানতে চাইলে উপ-পরিচালক গোলাম আজম প্রথমে শফিক ছোটনের সঙ্গে মারমুখী আচরণ করেন এবং ভিডিও জার্নালিস্টকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

অন্য টেলিভিশন সাংবাদিকেরা ঘটনাস্থলে উপস্থিত হলে গোলাম আজম তাদের সামনে প্রকাশ্যে মামলার হুমকি দেন। নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফরিদুল করিম এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং অভিযুক্ত কর্মকর্তাকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

এদিকে, গোলাম মো. আজম অভিযোগ অস্বীকার করে বলেন, ক্যামেরায় কথা বলার ক্ষেত্রে বিধিনিষেধ থাকায় তিনি কেবল উচ্চ স্বরে কথা বলেছিলেন, কোনো হুমকি বা মারমুখী আচরণ করেননি।

বিজ্ঞাপন