মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সরকারের পদক্ষেপে বন্যায় ক্ষতি কমেছে: প্রতিমন্ত্রী

সরকারের পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষতি কমেছে বলে দাবি করেছেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

সরকারের পদক্ষেপে বন্যায় ক্ষতি কমেছে: প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন জানিয়েছেন, সরকারের আগাম পদক্ষেপের ফলে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে। তিনি রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ বিতরণের সময় এ তথ্য তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, বন্যাদুর্গত মানুষদের কথা চিন্তা করে আজ থেকে সরকারের বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচি চালু হয়েছে। এই কর্মসূচির আওতায় হতদরিদ্র মানুষ স্বল্প মূল্যে খাদ্য সহায়তা পাবেন।

মোহাম্মদ হেলাল উদ্দিন খাগড়াছড়ির মহালছড়ির চোংড়াছড়ি, পাকুজ্জাছড়ি এবং মাইসছড়িতে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। তিনি জানান, অন্যান্য যেকোনো সময়ের তুলনায় জানের ক্ষতি অনেক কম হয়েছে।

তিনি বিশেষভাবে উল্লেখ করেন, ৫–৬ জুলাই যে বর্ষণ হবে, তা পরিবেশ অধিদপ্তর আগে থেকেই জানিয়ে দেওয়ার ফলে সরকার ২ তারিখ থেকেই সচেতনতামূলক প্রচারণা চালাতে সক্ষম হয়েছে। এই প্রচারণার ফলে মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন