শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ
জাতীয়

কর কর্মকর্তাদের বিনা বাধায় ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশের নির্দেশনা

জাতীয় রাজস্ব বোর্ড কর কর্মকর্তাদের ব্যবসা প্রতিষ্ঠানে বিনা বাধায় প্রবেশের নির্দেশনা দিয়েছে।

কর কর্মকর্তাদের বিনা বাধায় ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশের নির্দেশনা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, দেশের যেকোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান বা ব্যবসা কেন্দ্রে বিনা বাধায় প্রবেশ ও সরেজমিন পরিদর্শন করতে পারবেন কর কর্মকর্তারা।

রোববার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, পূর্বে বিভিন্ন সময় কর কর্মকর্তাদের প্রবেশের সময় ‘অযাচিত ঝামেলা’ সৃষ্টি হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী, কর কর্মকর্তারা প্রতিষ্ঠানের অফিসে গিয়ে সরেজমিনে পরিদর্শন করতে পারবেন।

এছাড়া, পরিদর্শনের সময় তারা হিসাবের খাতা, ভাউচার, ব্যাংক স্টেটমেন্ট, রসিদসহ বিভিন্ন আর্থিক নথি পরীক্ষা করতে পারবেন। প্রয়োজনে কম্পিউটার, ক্লাউড সার্ভার এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে সংরক্ষিত তথ্যও দেখতে পারবেন।

এনবিআর জানায়, এই কার্যক্রমের আওতায় বিশেষ টিম দেশব্যাপী উৎসে কর কর্তন নজরদারি ও যাচাইকরণ কার্যক্রম জোরদার করেছে। সংশ্লিষ্ট সবাইকে কর কর্মকর্তাদের কর্মপরিধি সম্পর্কে সচেতন থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

যদি এই কার্যক্রমে বাধা দেওয়া হয় বা সহযোগিতা না করা হয়, তাহলে আইন অনুযায়ী জরিমানা করা হতে পারে বলে সতর্ক করেছে এনবিআর।

এছাড়া, উৎসে কর্তিত কর সরকারি কোষাগারে জমা দেওয়ার সময় সঠিক আইনি ধারা ও অর্থনৈতিক কোড ব্যবহার করে ই-চালানের মাধ্যমে অর্থ জমা দেওয়ার জন্যও পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন