শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নওগাঁ সীমান্তে বিএসএফের পুশইন ব্যর্থ, ১৭ জনকে ফেরত পাঠানো হয়

নওগাঁ সীমান্তে বিএসএফের পুশইন ব্যর্থ, ১৭ জনকে ফেরত পাঠানো হয়।

নওগাঁ সীমান্তে বিএসএফের পুশইন ব্যর্থ, ১৭ জনকে ফেরত পাঠানো হয়

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ১৭ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা ব্যর্থ হয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৫ জুন) রাতে ১৯ ঘণ্টার প্রচেষ্টার পর ওই ব্যক্তিদের আবারও ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেওয়া হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নওগাঁ ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম শনিবার (৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন। বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি পিলার এলাকা দিয়ে ১৭ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ সদস্যরা।

এই ১৭ জনের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী ও ৫ জন শিশু ছিলেন। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে অবস্থান নেয় এবং সীমান্তে কড়া নজরদারি ও টহল জোরদার করে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।

দীর্ঘ সময় ধরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সতর্ক অবস্থানের মধ্যে ওই ব্যক্তিরা শূন্যরেখা বা জিরো লাইন এলাকায় অবস্থান করছিলেন। স্থানীয় বাসিন্দা মাহবুব আলম বলেন, রাত ১১টার দিকে বিজিবি সদস্যরা সেখানে পাহারায় ছিলেন।

তিনি জানান, গভীর রাতে বিএসএফ সদস্যরা কাঁটা তারের পাশের লাইটগুলো বন্ধ করে দেয় এবং ওই ১৭ জনকে টেনে-হিঁচড়ে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এসময় নারী-পুরুষ ও শিশুগুলো কান্নাকাটি করছিল। বিজিবির ভূমিকা সত্যিই প্রশংসার দাবি রাখে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন