বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করেছে ডিএসসিসি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান শুরু করেছে ডিএসসিসি।

ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করেছে ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করার জন্য সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন। শনিবার (৬ জুন) রাজধানীর রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

আবদুস সালাম বলেন, "আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সাতটা-আটটার পর ঢাকা শহরে বের হলে কোথাও কোন আবর্জনা দেখবেন না।" তিনি আরও বলেন, "১০ টায় বের হলে দেখবেন যে, প্রত্যেকটা রাস্তা আবর্জনা যুক্ত হয়ে আছে। এ আবর্জনাটা তো মানুষই ফেলে।"

তিনি জানান, "২৪ ঘণ্টা আবর্জনা ফেললে সিটি করপোরেশন ২৪ ঘণ্টা আবর্জনা নিতে পারবে না।" এই কারণে ব্যক্তিগত দায়িত্বের ওপর জোর দেন তিনি। জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ডেঙ্গু নির্মূলে সকলের সহযোগিতা প্রয়োজন।

বিজ্ঞাপন