শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবির কঠোর প্রতিরোধ

বিজিবির কঠোর প্রতিরোধে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ হয়েছে।

বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবির কঠোর প্রতিরোধ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দেশের বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ শুক্রবার (৫ জুন) অর্ধশতাধিক মানুষের পুশইন করার চেষ্টা করা হয়, তবে বিজিবির বাধায় সব চেষ্টা ব্যর্থ হয়েছে।

লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা ও আদিতমারী সীমান্তে বিএসএফ ৩৩ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে বিএসএফ পিছু হটে। এদের বর্তমানে ভারতের শূন্যরেখায় অবস্থান করছে। বিজিবি সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

নওগাঁর সাপাহারের হাঁপানিয়া সীমান্তেও ১৭ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। বিজিবি ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দেয়, ফলে তারা ভারতের শূন্যরেখায় ফিরে যায়। বিজিবি জানায়, কাউকেই অনুপ্রবেশের সুযোগ দেওয়া হবে না।

পঞ্চগড় সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ হয়েছে। ভোরে ভারতের প্রধানপাড়া থেকে ১০ জনকে এপারে পাঠানোর চেষ্টা করা হয়, কিন্তু বিজিবির টহল দলের বাধায় তাদের ফেরত পাঠানো হয়।

গত বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ২৮ জনকে পুশইনের চেষ্টা করা হলে বিজিবির কঠোর অবস্থানের কারণে তাদের ভারতের অভ্যন্তরে সরিয়ে নেওয়া হয়। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন