শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মার্কিন দূতাবাসের নতুন নির্দেশনা: ভিসা আবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যম উন্মুক্ত করতে হবে

মার্কিন দূতাবাস বাংলাদেশিদের জন্য নতুন ভিসা নির্দেশনা প্রকাশ করেছে।

মার্কিন দূতাবাসের নতুন নির্দেশনা: ভিসা আবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যম উন্মুক্ত করতে হবে

বাংলাদেশিদের জন্য মার্কিন ভিসার আবেদন প্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। আজ শুক্রবার প্রকাশিত এক বার্তায় জানানো হয়, ভিসার জন্য আবেদনকারী সকলের সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ করতে হবে।

মার্কিন দূতাবাসের মতে, যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা ও পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া সহজ করতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। ২০২৬ সালের ৩০ মার্চ থেকে এ-৩, সি-৩ (গৃহকর্মী হলে), জি-৫, এইচ-৩ এবং তাদের নির্ভরশীল এইচ-৪, কে-১, কে-২, কে-৩, কিউ, আর-১, আর-২, এস, টি এবং ইউ ভিসার জন্য আবেদনকারীদের এই নির্দেশনা মেনে চলতে হবে।

দূতাবাস জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য পর্যালোচনার মাধ্যমে আবেদনকারীদের পরিচয় ও যোগ্যতা যাচাই প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সহজ হবে। এ কারণে সংশ্লিষ্ট ক্যাটাগরির আবেদনকারীদের নতুন নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া, ভিসা আবেদন প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় জটিলতা এড়াতে এবং তথ্য যাচাই সহজ করতে আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রাইভেসি সেটিংস পর্যালোচনা করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন