মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ইরানে টানা ১৩তম রাতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা
জাতীয়

দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে পড়ে, প্রাণহানি হয়নি

দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে পড়ে গেলেও প্রাণহানি হয়নি।

দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে পড়ে, প্রাণহানি হয়নি

শুক্রবার (৫ জুন) সকালে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে একটি বাস পদ্মা নদীতে পড়ে গেলেও এতে কোনো প্রাণহানি ঘটেনি। নৌপরিবহন মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পূর্বে জারি করা নির্দেশনা অনুযায়ী ফেরিতে বাস ও অন্যান্য যানবাহন ওঠানোর আগে যাত্রীদের নামিয়ে দেওয়ার নিরাপত্তা বিধান যথাযথভাবে কার্যকর করার ফলে এই দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ দ্রুত অভিযান চালিয়ে নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করেছে।

ঘটনাস্থলে জানা যায়, ‘এসবি সুপার ডিলাক্স’ নামে বাসটি ৭ নম্বর ফেরিঘাটের পন্টুন থেকে নদীতে পড়ে যায়। তবে যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়ার ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই চালক ও তার সহকারীকে জীবিত উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন