মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ইরানে টানা ১৩তম রাতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা
জাতীয়

বিজিবির প্রতিরোধে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ

বিজিবির প্রতিরোধে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ হয়েছে, ৬০ জন বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।

বিজিবির প্রতিরোধে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ

লালমনিরহাট, পঞ্চগড় ও নওগাঁ সীমান্তে ৬০ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের প্রতিরোধের মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।

শুক্রবার ভোরে লালমনিরহাট জেলার হাতীবান্ধা, পাটগ্রাম ও আদিতমারী উপজেলার সীমান্ত এলাকায় ৩৩ জনকে পুশ-ইনের চেষ্টা করা হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, হাতীবান্ধার বড়খাতা সীমান্তে ১১ জন, পাটগ্রাম উপজেলার পয়ষট্টিবাড়ী এলাকায় ১০ জন এবং আদিতমারীর দুর্গাপুর সীমান্তে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা করা হয়।

বিজিবির টহল দল খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে। পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে ১০ জনকে পুশ-ইনের চেষ্টা করা হয়, বর্তমানে তারা সীমান্তের শুন্যরেখার ভারতীয় অংশে অবস্থান করছেন।

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৭ জনকে পুশ-ইনের চেষ্টা করা হয়েছে। বিজিবি সেখানে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়।

এছাড়া, চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্তের শূন্যরেখায় দুই দিন ধরে নারী ও শিশুসহ ২৮ জন অবস্থান করছেন। গত বৃহস্পতিবার ভোরে বিএসএফের পুশ-ইন চেষ্টা সীমান্তে রুখে দেওয়ার পর তারা সেখানে রয়েছেন।

বিজ্ঞাপন