শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজের ৯ নম্বর গেট এলাকার কুরিয়ার শেডে শুক্রবার (৫ জুন) রাত ১১টা ২৪ মিনিটে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বিমানবন্দর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট সেখানে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতার কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুনের সূত্রপাতের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গত বছরের অক্টোবরে, কার্গো ভিলেজের ৮ নম্বর গেট এলাকায় ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।