মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
জাতীয়

রংপুরে পানিতে ডুবে বেরোবি শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু

রংপুরে পানিতে ডুবে বেরোবি শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

রংপুরে পানিতে ডুবে বেরোবি শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু

রংপুরে পৃথক দুটি স্থানে পানিতে ডুবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) নগরীর পানবাড়ী এলাকায় ঘাঘট নদী এবং পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নে এই ঘটনাগুলো ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী শিহাব শাহরিয়ার, সজিব মিয়ার ৬ বছর বয়সী ছেলে রাজীব মিয়া এবং শাহজাহান মিয়ার ৪ বছর বয়সী মেয়ে সেনাতুল আক্তার। তারা সম্পর্কে চাচাতো-জ্যাঠাতো ভাইবোন।

রংপুর মহানগরের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে নগরীর পানবাড়ী এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন শিহাব শাহরিয়ার। পরে অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ নদীতে ভাসতে দেখা যায়। শিহাব নগরীর দর্শনা সূত্রাপুর এলাকার মুকুট মিয়ার ছেলে।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল জানান, দুপুরে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের নজর মাহমুদ এলাকায় খেলতে গিয়ে দুই শিশু বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখা যায়।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন