বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

চুয়েটের পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

চুয়েটের পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু, আহতদের উদ্ধার অভিযান অব্যাহত।

চুয়েটের পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হলসংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অর্ণব চন্দ এবং অন্যজন টিপিই বিভাগের শিক্ষার্থী শান্ত। উভয়ের বাড়ি সিলেটে।

জানা গেছে, বুধবার দুপুরে ফুটবল খেলা শেষে অর্ণব ও শান্ত তিন সহপাঠীসহ হলের পাশের পুকুরে গোসল করতে যান। পুকুরের মাঝখানে পৌঁছানোর পর তারা হঠাৎ পানির নিচে তলিয়ে যান।

এ সময় তাদের অন্য সহপাঠীরা বিষয়টি বুঝতে পেরে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় ২০ মিনিটের মধ্যে অর্ণব এবং ৪৫ মিনিট পর শান্তকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর গুরুতর অবস্থায় দুজনকে চট্টগ্রাম শহরের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন