মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ নাগরিকের মৃত্যু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ নাগরিক দোরোখিন সের্গেইর মৃত্যু হয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ নাগরিকের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে ৫১ বছর বয়সী রুশ নাগরিক দোরোখিন সের্গেই মারা গেছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে কর্মরত 'এটোমটেক এনার্গো' নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যালয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রকল্প সূত্রে জানা যায়, দোরোখিন সের্গেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে পারমাণবিক প্রযুক্তি ও প্রকৌশল প্রতিষ্ঠান এটোমটেক এনার্গোতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দীন জানান, 'খবর পেয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।'

ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনার পর স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন