কড়া নিরাপত্তার মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের দ্বিতীয় চালানের জ্বালানি ইউরেনিয়াম। বুধবার সকাল ১০টায় জ্বালানিবাহী গাড়িবহরটি কেন্দ্রে প্রবেশ করে।
গত মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ইউরেনিয়ামবাহী বিমান। এরপর বুধবার ভোর ৪টা ৫৬ মিনিটে সেনাবাহিনীর নিরাপত্তায় ঢাকা থেকে গাড়িবহরটি রওনা হয়।
গাড়িবহরের নিরাপত্তায় নিয়োজিত ছিল সেনাবাহিনী, পুলিশ, এসআরবি এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
পরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি বুঝে নেন।