বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ বরিশাল জেলা জজ আদালতে বোমা বিস্ফোরণ, পুলিশ তদন্তে বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, জরুরি অবস্থা ঘোষণা
জাতীয়

বাংলাদেশ পুলিশের ৬ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে

বাংলাদেশ পুলিশের ৬ কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার।

বাংলাদেশ পুলিশের ৬ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে

বাংলাদেশ পুলিশের ছয়জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা ১ ও ২ শাখা থেকে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক যুগ্ম পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, সাবেক উপ-পুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীম, সাবেক উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন, ৮ এপিবিএন-এর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস এবং সাবেক সহকারী পুলিশ কমিশনার মো. গোলাম রুহানী।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিপ্লব কুমার সরকারকে ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে বরখাস্ত করা হয়েছে। সুদীপ কুমার চক্রবর্তীকে ২০২৪ সালের ২২ আগস্ট, কাজী আশরাফুল আজীমকে ২০২৪ সালের ১৪ আগস্ট এবং মোহাম্মদ ইকবাল হোসাইনকে ২৮ আগস্ট থেকে বরখাস্ত করা হয়েছে।

রাজন কুমার দাসকে ৩১ ডিসেম্বর ২০২৪ থেকে এবং মো. গোলাম রুহানীকে ১১ আগস্ট ২০২৪ থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়েছে।

বরখাস্তের আগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ নেওয়া হয় এবং পিএসসি বরখাস্তের সিদ্ধান্তে একমত পোষণ করে। রাষ্ট্রপতি গত ১০ আগস্ট ২০২৬ তারিখে বরখাস্তের প্রস্তাবে অনুমোদন প্রদান করেন।

বিজ্ঞাপন